গণতন্ত্র মানে ২৬শে জানুয়ারী,লালকেল্লার তেরঙ্গা !
ঠিক তার নিচে,বুলেটপ্রুফ বাক্সে বন্দী ঠুনকো পররাষ্ট্র নীতি;
উঁকি মারে ইতি উতি ।
তার সাথে ফাউ আছে গৎবাঁধা প্রতিশ্রুতি ।
আজ নাকি ‘গণতন্ত্রের দিন’ ?
আমার তো আজ অফিস বন্ধ,চারিদিকে বেশ ছুটি ছুটি গন্ধ !
লোকে বলে,আমরা নাকি ‘উন্নত নই,উন্নয়নশীল দেশ’ ।
আমি বলি,পুরো পৃথিবীটা ‘আমাদের দেশ’ ।
যেখানেই যাই,দুটো শব্দ শুনি-
একটা সর্বহারার আর্তনাদ ভরা হাহাকার,
আর একটা সর্বগ্রাসী উন্মত্ত হুংকার ।
দেশ বিভাজন আইনত বহু পুরনো রীতি ।
মাঝে একটা কাঁটাতার,ব্যস...তুমি আমি ভিনজাতি !
তোমায় আমি ভালোবাসি,তাতে কি ?
রাম মন্দির,বাবরি মসজিদ-বিতর্ক আজও থামে কি ?
আর দেশের আইন ???
সে তো আসলে জ্ঞানী গুণী কিছু বুদ্ধিজীবী
আর পুতুল নাচিয়ে রাজনীতিবিদদের
জটিল কূটনীতি ।
একটা শরীরের দগদগে ক্ষত,দেহের রক্ত-
সবই নাকি ‘উদ্বাস্তু’ হয়ে যায় কাঁটাতার পেরিয়ে এসে, ‘তোমার দেশে’ ।
আমার তো আজ গণতন্ত্রের ছুটি,ঘটা করে তেরঙ্গা উড়িয়েছি !
বইতে পড়েছি,
তেরঙ্গা মানে নাকি,ত্যাগ ।
আর আমি দেখেছি,আভিজাত্য শুষেছে দারিদ্র্যকে ।
তেরঙ্গা মানে নাকি,সাম্য-শান্তি ।
আমি দেখেছি,গুলি বোমার গর্জনে
ঝাঁকে ঝাঁকে পায়রা উড়েছে আকাশে ।
তেরঙ্গা মানে,চিরসবুজ শ্যামলা এ ধরণী ।
তেরঙ্গা মানে নাকি,উদ্দীপ্ত যৌবন ।
আমি দেখেছি,দুর্ভিক্ষ-মহামারী-হত্যাকাণ্ড নির্মম ।
আরও দেখেছি,মাদক চক্র-ধর্ষণ-শিশুশ্রম ।
আমার আজ গণতন্ত্রের ছুটি,এরচেয়ে বেশি কারণ জেনে কাজ কি ?
আজকের দিনে ব্রিগেডে প্যারেড-
শীতের ছুটিতে সেটা তো একটা দেখার জিনিষ !
তবে,শুধুমাত্র তাদের জন্য-যারা ‘নিউলি ম্যারেড’ ।
স্বাধীন দেশের সব নাগরিক গণতন্ত্র মানে ।
গণতান্ত্রিক অধিকার ঠিক জানে ।
গণতন্ত্র বলেছে নাকি,দিওনা কর ফাঁকি ।
চুপিচুপি বলে রাখি,আমারও কর বাকি !
“গণতন্ত্র”-এর আসল মানেটা আমার জানা নেই ।
শুধু জানি,আজ ছুটি,পাড়ায় পাড়ায় বড় চেঁচামেচি,কি যে তার কারণ !
গণতন্ত্র মানে,আমি দেখেছি-
রাস্তা জুড়ে স্টেজ বানিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান ।
কতশত নেতাদের কত দুর্বোধ্য ভাষণ,প্রবল উৎসুক জনসমাবেশ ।
“রবীন্দ্রনাথ,বিবেকানন্দ,বীর সুভাষের এ মহাদেশ” !
তার মাঝে ঐ জনে জনে ঘুরে হাত পেতে থাকে,ক্ষুধার্ত এক ক্ষুদে প্রাণ ।
আর রাস্তার ধারে দড়ি ছিঁড়ে পড়ে যায় কাগজের পতাকা !
পদপিষ্ট হতে হতে,গণতন্ত্রের ভারে সেই তেরঙ্গা বুঝি বা করেছে আত্মহনন ।।

No comments:
Post a Comment