আমি মুখ বুজে দুঃখকে গিলতে পারি আর আনন্দকে উগরাতে ভালোবাসি। মাঝে মাঝে যখন খুব আনন্দ জীবনে আসে,মনে হয়, কাউকে জড়িয়ে ধরে আমার সবটুকু আনন্দ ভাগ করে নিই। মনে হয়, পৃথিবীর সব কাঁটাতার ভেদ করে ছুটে যাই,আমার আমিত্বকে জানান দিই। কিন্তু যখন কোন ঈশারা মেলেনা তখন দুঃখটা অনেক গভীরে ছুঁয়ে যায়। আমার কিচ্ছু ভালো লাগেনা। একাকিত্ব, নৈরাশ্য আমায় গ্রাস করে। কেউ বোঝেনা,"পৃথিবী" শব্দটা যে আমার কাছে অনেক সীমিত। আমি নতুন করে বাঁচবো বলে আশা নিয়ে রোজ রোজ মরি। তবু আমার অন্তরতমকে অন্তরের অতলান্তিকে খুঁজে না পাই। আমি নিজেকে এড়াই। আমি কাঁদি। আমি নির্বাক চোখে স্মিত-ভাষী মুখোশ পড়ি।

No comments:
Post a Comment