Total Pageviews

Friday, 2 March 2012

পথের দিশারী,তুমি যা বলেছিলে (প্রয়াত নেতা কমরেড জ্যোতি বসু’র স্মরণে)


 শ্রমিক-বস্তি থেকে উঠে আসা বাহাদুর মজদুর,
                           নিজের টুকরো জমির আলে দাঁড়ানো হিম্মতদার কৃষক,
   জঙ্গল-মহলে প্রাণের ঝুঁকি নিয়ে লড়তে থাকা খেটে খাওয়া মানুষের শরীরে-মননে
                           উদ্ভাসিত হোক আন্দোলনের তরঙ্গ!
   শ্রমজীবির প্রতিবাদের ভাষায়, প্রতিরোধের আগুনে দৃপ্ত হয়ে উড়ুক লাল নিশান!
             মেহনতি মানুষের স্পন্দিত বুকে জাগুক লড়াইয়ের প্রতিশব্দ!
  পথ আমার,তুমিও আমার,আমি তো আমারই, জানি! তবে কেন এত দ্বন্দ্ব বলতো?
     কে যেন এক বহিরাগত বুকে দিয়ে বন্দুকের গোঁতা রেখেছে আমায় স্থির!
                                এ কে জানো?
      এ হ’ল আমার মাতৃহন্তা,দুয়ারে দাঁড়িয়ে আমায় দিচ্ছে আমার নিরাপত্তা!
            দল ভাঁড়িয়ে মানুষ মেরে; জানায় আমায় আগাম শান্তিবার্তা!
              আর কত চুপ থাকবো বলো তো? নাচবো সুতোর টানে?
     স্থির আমি আজ জানাবো ওদের,সহ্যশক্তি বাঁধ ভেঙে গেলে “আমি”ও লড়তে জানে!
আর কি দেখবো পথের শেষ প্রান্তে? চলো,একেবারে ঝলসে যাওয়ার আগে; জ্বলে উঠে দেখি
                           নোংরামিগুলো জ্বালাতে পারি নাকি!
ভয় কি আমার? তুমি তো আছোই! পথ দেখাবে ব’লে! অন্ধকারে হারিয়ে গেলে হাতটা ধোরো টেনে।
হারানোর শুধু প্রাণটা আছে,জেতার জন্য বিশ্ব! তুমি ছাড়া এই বিশাল বিশ্বে আমি যে বড়ই নিঃস্ব!
কথার ভাঁজে কথা বলি, ভাত দিয়ে খাই নুন...আমার গর্ব,বিশ্বাসে তুমি! আমরা করিনা খুন।
     মুক্তি আমার শরীরের ভাষা,দেহ-মন নিয়ে আমি করিনা ব্যবসা,সাথী মানে বুঝি ঘরবাঁধা
                        আর দেহ মানে বুঝি রক্তের বন্ধন...
                 এ পৃথিবীকে বাসযোগ্য বানাবো,এটাই মৃত্যুপণ।
                       “পরিবর্তন” মানে নৃশংসতা,মাকে ভাইকে খুন!
    তারপর দেখি আত্মহত্যা! মনে হল,মাঝসমুদ্রে ভেলা ভাসিয়েছে...তাতেও লেগেছে ঘুণ।
                 দিন এনে আমি রোজ দিন খাই,ভালবাসা নিয়ে বাঁচি।
                 ঘর-পরিবার,পেটভরা ভাত...এটাই আমার হাসি;
                 লন্ডনে যেয়ে ব্যালকনি বেয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন,
                     কাক যদি মিছে ময়ূর সাজে, সে তবে নির্লজ্জ!
                  আমি আমাতেই খুশি আছি;আর সুখী তোমায় ছুঁয়ে...
 নিজেকে হারাই তোমার বুকে,ভালবাসার স্রোতে...খুব কম লাগে, এই দাবীগুলো বুঝি?
 তবু জেনে নাও,এটাই কঠোর সত্যি! তুমিই আমার পরম প্রাপ্তি...আমার চরম স্পর্ধা!
                        ভালবাসা আর তোমার কাছে আমি যে বেপর্দা।
    শ্রমিক, মজুর, কৃষক ভাইরা কৃতজ্ঞ আজ আমি,তোমরা শুধু আমাদেরই নয়...
                               বাঁচাও আমাদের আগামী।
আমি বড়ই ক্লান্ত আজ,তবুও যাবনা থেমে...আমার মায়ের খুনিকে কখনও ক্ষমা করবোনা আমি!
                    বলার ছিল একটাই কথা...জানিনা কার সৃষ্টি!
                  “একতাই বল”-এটাই শক্তি,জেনে নাও সব সত্যি।
       “লাল সেলাম” আমি জানালাম তাই বীর ভাই একজোট,স্থির করে নাও লক্ষ্য সবার।
                   সময় এসেছে জানিয়ে দেওয়ার “আমরা নই কাতর”।
                       বিপ্লব হোক দীর্ঘজীবী, জয় আমাদের সবার ।
বিশ্বাস রাখি নিজের উপর, অভুক্ত তৃষ্ণার্ত প্রাণের জন্য রক্তিম আকাশ ছাপিয়ে বৃষ্টি নামবে আবার।।

No comments:

Post a Comment